নারীদের অর্থনীতির মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, কাঙ্খিত বাংলাদেশ গড়তে হলে নারীদের অর্থনীতির মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। এদের বাদ দিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়া অলীক কল্পনা। কাঙ্খিত বাংলাদেশ গড়তে হলে নারীদের অর্থনীতির মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে।’
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসাইন মিলনায়তনে নারী উন্নয়ন শক্তি আয়োজিত সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারী উন্নয়ন শক্তি’র নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্তা সংস্থা ইউএনবি’র সম্পাদক মাহফুজুর রহমান ও আমেরিকান ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. সুলতান মোহাম্মদ রাজ্জাক।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের অর্থনীতিকে গতিশীল করতে নারীদের কর্মমুখী করতে হবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি কর্মস্থলে এবং নিরাপদে ঘরে ফেরার পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আন্তরিক। সরকার পৈত্রিক সম্পত্তিতে নারী ও পুরুষের সমান অধিকারের বিষয়ে আইনগত পরিবর্তনের কথা ভাবছে। সম্পত্তির সমানাধিকার পেলে নারীরা অসহায় অবস্থায় আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগবেনা।’
পরে প্রতিমন্ত্রী নারী বিষয়ক আর্টিকেল প্রকাশ ও টিভি রিপোর্টিংয়ের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৭জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








